পোস্টগুলি

মুখবন্ধ       ভূরাজনীতিকে কেন্দ্রে রেখে আমার প্রারম্ভিক ব্লগের প্রাক্কালে পাঠকবন্ধুদের কাছে আমার নিবেদন, এই ব্লগেরগুলির মাধ্যমে যে বিষয়বস্তু আপনাদের কাছে রাখব তা কোন পণ্ডিত্যপূর্ণ গবেষণার প্রতিফলন নয়, এটাকে বরং বিশ্বজুড়ে ভূরাজনীতির জগতে সতত যে জটিল আবর্তের সাক্ষাৎ পাচ্ছি, সেটা আপনাদের মত এক উৎসাহী অনুসারী হিসাবে সেই ঘটনাগুলির পরিপ্রেক্ষিত ও সম্ভাব্য কার্যকারণ বোঝার প্রয়াসের অংশ হিসাবে কিছু কথা আপনাদের সামনে রাখব ।      বলা বাহুল্য বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতি নিয়ত যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর প্রত্যেকটাকে নজরে রাখার সামর্থ্য আমার নেই ও তার প্রয়োজনীতাও নেই; কারণ এগুলোর মধ্যে কিছু ঘটনা সারা বিশ্বকে কাঁপিয়ে দেয়, কিছু ঘটনা, কেবল কিছু দেশের স্বার্থের সাথে জড়িত থাকে, আবার কিছু রাজনৈতিক ঘটনা এক বা সামান্য কিছু রাষ্ট্রসমূহের মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ সেগুলোর রেশ জাতীয় সীমানার বাইরে ছড়িয়ে যায় না। আমি প্রথমোক্ত শ্রেণীর ঘটনাসমূহের দিকে আমার দৃষ্টি কেন্দ্রিত রাখব যদি না আমার প্রিয় পা...